শুভেন্দুর হাত ধরে রাজনীতির আঙ্গিনায় পা রাখছেন জাতীয় দলের এই ক্রিকেটার! কে ? দেখে নিন

গতকালই শেষ করেছেন নিজের ক্রিকেট জীবন। ২১ বছরের দীর্ঘ ক্রিকেটীয় ক্যারিয়ারে কখন‌ও সাফল্য কখন‌‌ও ব্যর্থতা। চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে কেটেছে এই পেসারের জীবন। গতকাল মঙ্গলবার সব ধরণের ক্রিকেট ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন প্রাক্তন নাইট অশোক দিন্দা। সদ্য ক্রিকেটকে অবসর জানানোর পর রাজনীতিতে আসবেন কিনা, সেই নিয়ে হালকা আভাস‌ও দিয়ে রেখেছেন তিনি।

গত মরশুমেই ক্রিকেটে রাজনীতির শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন এই বোলার। ছাড়েন বাংলার দল। কোচ অরুণ লাল আর বোলিং কোচ রনদেব দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এরপর তিনি গোয়ায় চলে যান। সেখানকার হয়ে জানুয়ারি মাসে সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলেন। আর এবার গতকাল তিনিই ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। অবসর নেওয়ার বিষয়ে জানাতে গিয়ে অশোক দিন্দা বলেন, ‘আমার শরীর আর দিচ্ছে না। কয়েকটা টি-২০ ম্যাচ খেলে আমি বুঝতে পেরে গিয়েছি। আর যেহেতু শরীর দিচ্ছে না, সেহেতু এটাই সরে যাওয়ার উপযুক্ত সময়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায় আর CAB কে ধন্যবাদ জানাই।

এরপরই বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন উস্কে, অশোক বলে ওঠেন, অনেক কিছু করার বাকি আছে এখন‌ও। তবে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। শুভেন্দু অধিকারী আমার জেলারই লোক। এর আগে অনেক অনুষ্ঠানে দেখা হয়েছে ওঁর সঙ্গে। এখন যদি উনি ডাকেন, তাহলে আমি নিশ্চয়ই যাব।

RELATED Articles