এবারের আইপিএল থেকে রেকর্ড অর্থ ও ভিউয়ারশিপ অর্জন করল বিসিসিআই

করোনার আবহের মধ্যে যেভাবে বিসিসিআই এবারের আইপিএল এর আয়োজন করেছে, তা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য। কিন্তু অনেকেই ভেবেছিলেন, এবারের আইপিএল এ আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতির সম্মুখীন হবে ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত স্পনসরশিপ এবং দর্শক না থাকার জেরে বড়সড় অর্থ পাবে না বিসিসিআই, এমনটাই অনুমান ছিল।

কিন্তু এবারের আইপিএল-এ টিভি ভিউয়ারশিপ এক ধাক্কায় ২৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি লাভের অঙ্কও রেকর্ড অর্থে হয়েছে। এবারের আইপিএল থেকে ৪০০০ কোটি টাকা রেভেনিউ পেয়েছে বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআই এর কোষাধ্যক্ষ অরুন ধামাল বলেছেন, “গত আইপিএল এর থেকে এই বছরের আইপিএল এ প্রায় ৩৫ শতাংশ খরচ কমিয়েছে। এই অতিমারির সময়েও আমরা ৪০০০ কোটি টাকা অর্জন করেছি। আমাদের টিভি ভিউয়ারশিপ প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এদিকে আমরা এই বছর সবথেকে বড় ওপেনিং ম্যাচ (চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স) ভিউয়ারশিপের রেকর্ড অর্জন করেছি।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles