MCG-র থেকেও অনেক আধুনিক সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, ঘোষণা বিসিসিআইয়ের

খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ড ভাঙতে চলেছে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। এতদিন সবচয়ে বেশি সংখ্যক দর্শকাসনের রেকর্ড ছিল এমসিজি-র দখলে। এবার সেই রেকর্ড নিজের দখলে আনতে চলেছে নবনির্মিত সর্দার প্যাটেল মোতেরা স্টেডিয়াম। ২৪শে ফেব্রুয়ারি ২০২০ ভারতে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হাত দিয়েই এই স্টেডিয়ামের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। সবকিছু ঠিকঠাক থাকলে ট্রাম্পের উপস্থিতিতে নতুন ইতিহাস রচনা হতে চলেছে ভারতীয় ক্রিকেট মহলে।


প্রসঙ্গত, এমসিজির দর্শকাসন সংখ্যা ৯০ হাজার। অন্যদিকে, নতুন ধাঁচে গড়ে ওঠা আহমেদাবাদের সর্দার প্যাটেল মোতেরা স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ১ লক্ষ ১০ হাজার বলে ট্যুইটে ঘোষণা করল বিসিসিআই। একইসঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের বেশ কিছু ঝাঁ চকচকে ছবিও পোস্ট করা হয়েছে বোর্ডের তরফে। যেখানে ধরা পড়েছে স্টেডিয়ামটির অন্দরমহলের দৃষ্টি আকর্ষণকারী নানান চিত্র। যার মধ্যে কোনও কোনও ছবি আবার কপ্টার শট করেও তোলা। শোনা যাচ্ছে, ২০২১-এর ফেব্রুয়ারিতে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের দিন-রাত্রি টেস্ট সিরিজের একটি টেস্ট এই স্টেডিয়ামে খেলানো হতে পারে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment