ভালো ইনিংস খেলার অনুপ্রেরণা জুগিয়েছিল কোচ শাস্ত্রীই, বলছেন শার্দুল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে চতুর্থ টেস্টে চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল ভালো লড়াই করছে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় পেস বোলার শার্দুল ঠাকুর ৬৭ রান করেন। সেই কৃতিত্ব শার্দুল স্বয়ং ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে দেন। তিনি বলেছিলেন যে, যদি এই দেশে পারফর্ম করা হগ তবে দর্শকদের কাছ থেকে অনেক শ্রদ্ধা পাওয়া যাবে। রবিবার ম্যাচের তৃতীয় দিনে শার্দুল ওয়াশিংটন সুন্দর (৬২) এর সপ্তম উইকেটে ১২৩ রানের পার্টনারশিপ ভারতকে ভালো অবস্থানে নিয়ে যায়।

ম্যাচ শেষে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শার্দুল বলেছেন যে, “আমি যখন মাঠে নামি পরিস্থিতি খুব কঠিন ছিল এবং আমি তা অস্বীকার করব না। দর্শকরা অস্ট্রেলিয়ান বোলারদের জনহ উল্লাস করছিলেন। তবে ওয়ানডে সিরিজের আগে আমাদের কোচ রবি শাস্ত্রীর কথা মনে আছে। তিনি বলেছিলেন যে আপনি যদি এই দেশে ভাল করেন তবে আপনি শ্রদ্ধা পাবেন। কোচ বলেছিলেন যে আপনার পারফরম্যান্সের কারণে লোকেরা আপনাকে ভালবাসবে এবং আমার মনে একটাই ছিল যে আমাদের দর্শকদের কাছ থেকে সম্মান পাওয়া উচিত।”

শার্দুল আরও বলেন, “দিনের খেলা শেষে এটি আমার দলের পক্ষে সহায়ক হবে, এটি আমার পক্ষে সবচেয়ে বড় ইতিবাচক বিষয়। আমার মনে কেবল দুটি জিনিস ছিল। দর্শকরা আওয়াজ করবেই, তবে আমি যদি ভাল ব্যাট করি তারাও আমার প্রশংসা করবে।” তিনি ব্যাটিং করতে পছন্দ করেন এবং তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে পার্টনারশিপের বিষয়ে তিনি বলেছেন যে, “আমরা জানতাম যে কিছুক্ষণ পর তাদের বোলাররা ক্লান্ত হয়ে পড়তে শুরু করবে এবং তারপরে আমাদের রান করার সুযোগ থাকবে। আমরা একে অপরের সাথে ভাল কথা বলছিলাম।”

RELATED Articles