পেশীর চোট গুরুতর, এবার আইপিএল থেকে ছিটকে গেলেন ভুবিও

আইপিএলে এবার চলবে ব্যাটসম্যানদের রাজ, এমনটাই বলা চলে। তার কারণ আইপিএল থেকে ছিটকে গেলেন আরও এক বোলার। সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ধাক্কা, এবার পেশীর চোটে আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার। ভারতের এই পেসার গোটা আইপিএলের জন্য সানরাইজার্সের গুরুত্বপূর্ণ বোলার ছিলেন। ভুবি না খেলায় তাঁর অভাব টের পাবে হায়দ্রাবাদ।

বলাই যায়, ভুবিকে ছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং অনেকটাই কমজোর হয়ে গেল। তবে এখনও পর্যন্ত ভুবির পরিবর্তের কথা সরকারি ভাবে ঘোষণা করেনি হায়দ্রাবাদ। জানা গিয়েছে, ভুবির পেশীর চোট গুরুতর হওয়ায় আইপিএল ছাড়াও আগামী এক-দেড় মাস তাঁকে বাইশ গজে দেখা যাবে না। ভুবিকে এমনটাই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সোমবার বিকেলের খবর অনুযায়ী সিনিয়র লেগ-স্পিনার অমিত মিশ্রর আইপিএল সফর এবারের মতো শেষ হল। আইপিএল থেকে ছিটকে গেলেন দিল্লির তথা গোটা আইপিএলের অন্যতম সেরা বোলার অমিত মিশ্র।

RELATED Articles

Leave a Comment