আইয়ারের কিছু ভুলেই হার দিল্লির, প্লে-অফের দৌড়ে টিকে থাকল হায়দরাবাদ

মঙ্গলবার দুবাইয়ের মাঠে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। টস জিতে দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিং ওপেন করতে নামেন বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও ডেভিড ওয়ার্নার। শুরু থেকেই দু’জনে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। ওয়ার্নার ৩৪ বলে ৮টি চার আর ২টি ছক্কা মেরে ৬৬ রান করে আউট হন। ঋদ্ধিও এদিন ঝোড়ো ইনিংস খেলেন।

মাত্র ৪৫ বলে ১২ টি চার আর ২ টি ছক্কা মেরে ৮৭ রান করেন তিনি। এরপর মনীশ পাণ্ডে ৩১ বলে অপরাজিত ৪৪ রান করেন। দিল্লির সামনে ২২০ রানের লক্ষ্য রাখে হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রয়োজন মতো খেলোয়াড় নির্বাচন করেননি এদিন ম্যাচের জন্য। সঠিক সময়ে সঠিক বোলারের ব্যবহার করতেও ব্যর্থ তিনি।

যদিও দিল্লির ব্যাটিং লাইন-আপ বেশ ভালো কিন্তু সেই মেজাজ চোখে পড়েনি ম্যাচে। ফর্মে থাকা ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান এদিন শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। কোনও ব্যাটসম্যানই ক্রিজে টিকে থেকে বড় ম্যাচ জয়ী ইনিংস খেলতে পারেন। শেষমেশ দিল্লি ক্যাপিটালসের দল ১৩১ রানে অলআউট হয়ে যায়। ৮৮ রানে হারে সবাই অবাক হলেও, বোলার ক্যাগিসো রাবাডার প্রদর্শন আরও হতাশ করেছে সবাইকে, ৪ ওভার বল করে ৫৪ রান দিয়ে ফেলেন তিনি।

RELATED Articles