এবারের আইপিএল এ খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ হেরে অবস্থা খারাপ তাদের। এই অবস্থায় তাদের দলের পেসার মার্কিন যুক্তরাষ্ট্রের আলি খান চোট পেয়ে ছিটকে গিয়েছেন। সুতরাং এবার তার বদলি হিসেবে এক উইকেটকিপার ব্যাটসম্যানকে আনতে চলেছে কেকেআর।
জানা গিয়েছে, ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, আলি খানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স আনতে চলেছে নিউজিল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট। শুক্রবার একটি রিপোর্ট অনুযায়ী সেইফার্টের ঘরোয়া টিম, নর্দান ডিস্ট্রিক্টস জানায় যে এই ক্রিকেটার গত কয়েকটি ম্যাচে তাদের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ড খেলায় অনুপস্থিত ছিলেন এবং আইপিএল এ পরিবর্ত খেলোয়াড় হিসেবে যোগ দিতে চলেছেন।
নিউজিল্যান্ডের হয়ে ২৪টি টি২০ আন্তর্জাতিক এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন টিম সেইফার্ট।





