২২ গজে বরাবরই আগ্রাসন দেখিয়ে আসেন ভারত তথা আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। মাঠে আক্রমণাত্মক থাকতেই বেশি পছন্দ করেন তিনি, স্লেজ করতে ছাড়েন না বিপক্ষ খেলোয়াড়দের। বিপক্ষ ব্যাটসম্যানের উইকেট পড়লে তার আগ্রাসন দেখার মতো। কিন্তু কখনো কখনো তার এই আগ্রসন মাত্রা ছাড়িয়ে যায়। দরকার ছাড়াই অধিক আগ্রাসন দেখান তিনি।
এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ সহ সমর্থকরাও। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে যে অধিক আগ্রাসনে অনেক সময়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিরাট। অথবা যেটা দরকার সেটায় মন না দিয়ে তিনি স্লেজ করতে ব্যস্ত হয়ে পড়েন। এদিনও হায়দ্রাবাদ ব্যাটসম্যান মনীষ পান্ডেকেও ধীর গতিতে খেলার জন্য তিনি উত্যক্ত করছিলেন। নেটিজেনদের মতে অধিক আগ্রাসন না দেখিয়ে মাথা ঠান্ডা রেখে সিদ্ধন্ত নেওয়ায় একজন যোগ্য নেতার কাজ। গুরুত্বপূর্ণ ম্যাচে সেটা করতে বারবার ব্যর্থ হন বিরাট।
শুক্রবার আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আরসিবি। এই হারের পর সোশ্যাল মিডিয়া জুড়ে জোর সমালোচনা শুরু হয় অধিনায়ক বিরাটের। বলা হচ্ছে যে, যোগ্য নেতা হতে চাই ধোনির মতো বরফ শীতল মস্তিষ্ক। দরকারের সময়ে নেতা হিসেবে সামনে থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া। উপরন্তু যে কোনও নক আউট ম্যাচ আসলেই যেন কিং কোহলির ব্যাট আর চলে না। অধিক আগ্রাসনের জন্য আবারও ট্রোলড হতে হল বিরাটকে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার