আট বছর আগেকার নির্ভয়ার স্মৃতি মনে করিয়ে দিল উত্তরপ্রদেশের দলিত তরুণীকে গণধর্ষণের ঘটনা। এই ঘটনা নিয়েই উত্তাল হয়েছে সমগ্র দেশ। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনায় সরব হয়েছে। হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে আইপিএল নিয়ে ব্যস্ততার মাঝেও দেশের এই রকম নৃশংস ঘটনা নিয়ে মুখ খললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
নিজের ট্যুইটারে বিরাট লিখেছেন, “হাথরাসে যা হয়েছে তা অমানবিক। চরম নৃশংসতার সীমাকেও ছাড়িয়ে গিয়েছে। আশা করি, এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা যথাযথ সাজা পাবে।” ১৪ সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে মাঠে ঘাস কাটতে গিয়ে চার জনের কাছে গণধর্ষণ হয় ২০ বছরের তরুণী। জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয়। দিল্লির হাসপাতালে ভরিত করার দু সপ্তাহ পর মঙ্গলবার তাঁর লড়াই শেষ হয়। এই ঘটনায় আবারও গর্জে উঠেছে গোটা দেশ।
অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেছেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও। অনুষ্কা লেখেন, লেখেন, “হাথরাসের গণধর্ষণের নৃশংস ঘটনায় তিনি ভেঙে পড়েছি। যারা এই ধরনের নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠিন শাস্তি হোক।” অন্যদিকে মোদীর নির্দেশ পাওয়ার পরেই তড়িৎ গতিতে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। উত্তরপ্রদেশের দলিত তরুণীকে গণধর্ষণের ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যের বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি চাপে পরে তিনি জানিয়েছেন, এই মামালা ফাস্ট ট্র্যাক কোর্টে হবে।






