ধোনির মতো কেউ খেলতে পারবে না, চেষ্টা না করাই ভালো: স্যামসন

আইপিএলের চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালসের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।আগে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৪২ বলে ৮৫ রান করে রাজস্থানকে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছিলেন স্যামসন। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচেও ভালো খেলেছিলেন স্যামসন। সেই নিয়েই সঞ্জু স্যামসনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কেরালার তিরুবনন্তপুরমেরই সাংসদ শশী থারুর। স্যামসনকে ‘পরবর্তী মহেন্দ্র সিং ধোনি’ বলেছিলেন।

এবার সেই নিয়ে স্যামসন মঙ্গলবার বলেছেন যে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো কেউ খেলতে পারবেন না। ধোনির মতো খেলার চেষ্টা করা উচিত নয়। ২৫ বছর বয়সী স্যামসন এই তুলনার কথা নিয়ে বলেছেন, “আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে কেউ ধোনির মতো খেলতে পারে না, তার মতো খেলার চেষ্টা করা উচিত নয়। ধোনির মতো খেলা মোটেও সহজ নয়, তাই সেটাকে বাদ দেওয়া উচিত। আমি কখনই এমএস ধোনির মতো খেলার কথা ভাবি না।”

তিনি আরও বলেছেন, “আমি শুধু আমার খেলায় মনোনিবেশ করি, আমি কী করতে পারি, কীভাবে আমি আমার সেরাটা দিতে পারি এবং কীভাবে ম্যাচটি জেতাতে পারি। তিনি ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব।”

RELATED Articles

Leave a Comment