আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই মুহুর্তে আইপিএল খেলছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আইপিএল শেষে কি করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক? এবার শোনা যাচ্ছে, তিনি প্রযোজক হিসেবে ওয়েব সিরিজ ও সিনেমা প্রকাশের দিকে মনোনিবেশ করবেন। এই বিষয়ে মুখ খুলেছেন খোদ পত্নী সাক্ষী সিং ধোনি।
সাক্ষী সিং ধোনি জানিয়েছেন, “একজন নতুন লেখকের এখনো অপ্রকাশিত বইয়ের স্বত্ব আমরা কিনেছি। সেই বইয়ের উপর ভিত্তি করে একটা ওয়েব সিরিজ বানানো হবে। এটা একটা পৌরাণিক স্কাই ফাই ছবি। যেখানে দেখানো হবে, একজন রহস্যময় আঘহরির জার্নি। এক প্রত্যন্ত দ্বীপে হাইটেক ফেসিলিটিতে গল্পের লোকেশন রয়েছে। ধোনি নিজের প্রোডাকশনের সঙ্গে অনেকটাই জড়িয়ে থাকবেন। হাউসের প্রাত্যহিক বিষয়গুলো আমি দেখভাল করে থাকি। আমাদের টিমের ইনপুট ও সাজেশন দেওয়ার পর আমি এবং মাহি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের লক্ষ্যই হচ্ছে ভালো স্টোরিকে হৃদয়গ্রাহী ভাবে উপস্থাপন করা।”
এর আগে চেন্নাই সুপার কিংসকে নিয়ে তৈরি ডকুমেন্টরি ফিল্ম রোর অফ দ্য লায়ন এর প্রযোজনায় ছিল ধোনির এই প্রোডাকশন কোম্পানি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার