বুধবার ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ১২ হাজার রান করার রেকর্ড করলেন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের পরে ক্রিজে পৌঁছানোর আগে ৩২ বছর বয়সী ভারত অধিনায়ক ১১,৯৭৭ রানে ছিলেন। কোহলি তার ২৪২ তম ইনিংসে এই মাইলফলক অর্জন করেছিলেন। এর ফলে সচীন টেন্ডুলকরের রেকর্ডকে স্পর্শ করলেন বিরাট, যিনি তাঁর ৩০০ তম ইনিংসে ১২০০০ রান পূর্ণ করেছিলেন।
ওয়ানডে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচীনের ১৮,৪২৬ রানের পরে দ্বিতীয় সর্বোচ্চ রান কোহলির। ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ এবং ১১,০০০ রান পূর্ণ করার রেকর্ডও রয়েছে ভারত অধিনায়কের ঝুলিতে। কোহলি ২২২ তম ইনিংসে ১১,০০০ রানে পৌঁছেছিলেন এবং তার ২০৫ তম ইনিংসে ১০০০০০ রান করা সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হন। বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক করেছিলেন এবং ১২ বছরেরও বেশি সময় ধরে নিজের ক্রিকেটীয় কেরিয়ারে ৫৯ টি অর্ধশতকের পাশাপাশি ৪৩ টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন।
https://twitter.com/ICC/status/1333995754059407363
যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল। তবুও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কোহলিরা। এদিন ম্যাচ বিরাট ৭৮ বলে ৬৩ রান করেন। আরও একবার আউট হয়ে যান হ্যাজেলউডের বলে। ১৫২ রানের মাথায় পাঁচ উইকেট পড়ে গেলে দলের ব্যাটিংয়ের হাল ধরেন হার্দিক পাণ্ডিয়া (৭৬ বলে ৯২ অপরাজিত) এবং রবীন্দ্র জাদেজা (৫০ বলে ৬৬ অপরাজিত)। শেষ সাত ওভারে ৯৩ রান করে এই দুইজন ব্যাটসম্যান ভারতকে ৩০২ রানের স্কোরে পৌঁছে দেয়।






