ভারতের প্রবল ব্যাটিং ধসের জন্য এই উবাচ দিলেন বিরাট কোহলি

অ্যাডিলেডে দিন রাতের টেস্টে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। নিজেদের টেস্ট ইতিহাসে সব থেকে কম রানে অল আউট হওয়ার রেকর্ড গড়ল ভারত। মাত্র ৩৬ রানে অল আউট ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। আর এরপরে প্রশ্ন, এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে কি বলবেন বিরাট কোহলি?

এই নিয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কোহলি বলেছেন, “আমাদের অভিব্যক্তিগুলিকে শব্দে ব্যাখ্যা করা খুবই মুশকিল। আমরা ৬০ রানের মত লিড নিয়ে ছিলাম আর তার পরেই আমরা ভেঙে পড়ি। যখন আপনি দুই দিন ধরে কঠিন পরিশ্রম করে নিজেদের একটি শক্তিশালী পজিশনে নিয়ে আসেন আর তারপর এক ঘন্টার মধ্যে এমন একটি অবস্থায় চলে যান যেখান থেকে জেতা কার্যত অসম্ভব, আমার মনে হয় আমাদের আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত ছিল। ওরা (অস্ট্রেলিয়ার পেসাররা) প্রথম ইনিংসেও একই জায়গায় বল করে গিয়েছে কিন্তু আমাদের মানসিকতা ছিল রান করার।”

এদিকে দেশে ফিরে গেলেও আগামী টেস্টে ভারত কামব্যাক করবে, সে নিয়ে আশাবাদী ভারতীয় অধিনায়ক। তিনি বলেছেন, “অবশ্যই দলের এরকম পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে পারলে ভালো লাগত। একটি পজিটিভ রেজাল্ট এলে খুব ভালো হত। কিন্তু আমি আত্মবিশ্বাসী যে ছেলেরা এই বিপর্যয় কাটিয়ে উঠবে এবং বক্সিং ডে টেস্টে আরও ভালোভাবে ফিরবে।”

RELATED Articles