অস্ট্রেলিয়াকে হোয়াটওয়াশ করলে এই রেকর্ড গড়বেন বিরাট কোহলি

আগামীকাল সিডনিতে তৃতীয় টি২০ ম্যাচে নামবে ভারত ও অস্ট্রেলিয়া, আর সেই ম্যাচে অসিদের হারিয়ে হোয়াটওয়াশ করার লক্ষ্যে থাকবে ভারত। কিন্তু অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াটওয়াশ করলে একটি বড় রেকর্ড গড়বেন অধিনায়ক বিরাট কোহলি, যা এর আগে করেছেন খোদ মহেন্দ্র সিং ধোনি।

 

২০১৬ সালের অস্ট্রেলিয়া সফরে টি২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। আগামীকাল ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেই রেকর্ড ভেঙে দেবেন অধিনায়ক বিরাট কোহলি।

 

তবে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে টি২০তে অস্ট্রেলিয়াতে হোয়াটওয়াশ করার রেকর্ড এই দুই ভারতীয় অধিনায়কই নেই, রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ২০১৩ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

RELATED Articles