এই বছর খুব একটা ভালো ফর্মে নেই কিংস ইলেভেন পাঞ্জাব। যদিও পরপর দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আশা জিইয়ে রেখেছে কে এল রাহুলের দল। কিন্তু এবার এই দলকে সরাসরি ফাইনালে দেখছেন যুবরাজ সিং।
কিংস ইলেভেন পাঞ্জাবের প্রাক্তন অধিনায়ক যুবরাজ মনে করেন, প্লে অফসে কোয়ালিফাই করবে পাঞ্জাব। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে কোনও একটি দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে কিংস ইলেভেন পাঞ্জাব। এছাড়া ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরানের প্রশংসা করেন যুবরাজ।
নিজের টুইটারে যুবরাজ সিং লিখেছেন, “আমার মনে হয় আজকের গেম চেঞ্জার হতে চলেছেন নিকোলাস পুরান। ওনার ব্যাটে দারুণ ফ্লো রয়েছে, দেখতে অসাধারণ লাগে। ওনার ব্যাটিং দেখে আমার অনেক কিছুই মনে পড়ে যায়। খেলা হবে! আমার ভবিষ্যতবানী হিসেবে মনে হচ্ছে, কিংস ইলেভেন পাঞ্জাব প্লে অফস অবধি যাবে এবং হয় মুম্বই ইন্ডিয়ান্স নইলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফাইনাল খেলবে।”





