টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি মা হয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী টলিউডের একজন দক্ষ অভিনেত্রীও বটে। পরিণীতা সিনেমায় তিনি নিজের জাত চিনিয়েছেন। এছাড়াও তার হাসিখুশি স্বভাব এবং ঘরোয়া মেয়ে ইমেজ তাকে বাঙ্গালীদের জনপ্রিয় অভিনেত্রী করে তুলেছে। রাজ চক্রবর্তীর সঙ্গে ভালোবেসে সংসার পাতানোর পরে এবার তাদের কোল আলো করে এসেছে ইউভান। গত ১২ই সেপ্টেম্বর মা হয়েছেন শুভশ্রী। এরপর থেকেই ধারাবাহিকভাবে ছেলের ফটো পোস্ট করে যাচ্ছেন বাবা ও মা। দেখতে দেখতে এক রত্তি ছেলে এখন এক মাসের হয়ে গিয়েছে। খুশিতে ডগমগ নতুন বাবা-মা। শুভশ্রী বলেই দিয়েছেন তার অস্তিত্বের কারণ হল ইউভান।
আমি শুভশ্রী কিন্তু বাস্তববাদীও বটে। সদ্য মা হয়েই ভবিষ্যতের কথা ভেবেছেন নায়িকা। একটা সন্তানকে সঠিক ভাবে আদর ভালোবাসায় বড় করে তুলতে গেলে তার বাবা-মাকে সবসময় তার খেয়াল রাখতে হয়। পাব আমার জীবনে দ্বিতীয় সন্তান তখনই আসে যখন বাবা-মা চায়, এরকমটাই হওয়া উচিত বলে মনে করছেন শুভশ্রী। তাই গর্ভনিরোধক পিল আনওয়ান্টেড ২১ ডেস এর বিজ্ঞাপনী প্রচার এর অন্যতম মুখ শুভশ্রী। এখানে অবাঞ্ছিত গর্ভরোধ এর জন্য তিনি এই পিলটি নিতে বলছেন মহিলাদের।
সম্প্রতি শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি বলছেন, তিনি খুব ভালো আছেন। বাকিরা কেমন আছে? এরপরই তিনি এই সংস্থাটির হয়ে দর্শকদের শারদীয়া শুভেচ্ছা জানান। অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল শুভশ্রীর। ইউভান হওয়ার পর আস্তে আস্তে নিজের স্বাভাবিক চেহারায় ফিরছেন নায়িকা। তার প্রমাণ দিচ্ছে ইনস্টাগ্রামের সাম্প্রতিক ছবি ও ভিডিও।





