‘সানার বরকে কোন গুগলি দিয়ে জব্দ’, জামাইকে নিয়ে প্রশ্ন দেবলীনার, শুনেই সৌরভ যা জবাব দিলেন…

জি বাংলার ‘দাদাগিরি’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছোঁয়ায় এক অনন্য মাত্রা পেয়েছে। মাঠে যেমন তিনি একের পর এক দারুণ মুহূর্ত উপহার দিয়েছেন নিজের অনুগামীদের, তেমনই সঞ্চালনাতেও তাঁর জুড়ি মেলা ভার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও কম জনপ্রিয় নন।

‘দাদাগিরি’র মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে যেমন খেলায় মেতে ওঠেন দাদা, তেমনই কিন্তু পাশাপাশি চলে দেদার আড্ডাও। আর তারকা প্রতিযোগী হলে তো কথাই নেই! সৌরভ যেমন প্রতিযোগীদের নানান প্রশ্ন করেন, তেমনই আবার অনেকেই নিজের প্রিয় দাদাকে সামনে পেয়ে নানান প্রশ্ন করার লোভ সামলাতে পারেন না।

সম্প্রতি দাদাগিরি খেলতে এসেছিলেন টলি অভিনেত্রী দেবলীনা দত্ত। সেখানেই সটান দাদার জামাইকে নিয়ে প্রশ্ন করে ফেললেন তিনি। জি বাংলার তরফে শেয়ার করা প্রোমোতে দেখা গিয়েছে, দেবলীনা সৌরভকে প্রশ্ন করছেন, “আমার খুব জানার ইচ্ছে সানার জামাই নির্বাচনের সময় কোন গুগলি তোমার জামাইয়ের দিকে ছুঁড়ে দেবে”?

এই প্রশ্ন শুনে হেসে ফেলেন সৌরভ। তবে নিজের দিকে আসা প্রশ্নগুলোও কিন্তু বাপি বাড়ি যা বলে উড়িয়ে দেন দাদা। দেবলীনার প্রশ্নের জবাবে পাল্টা সৌরভ বলন, “আমেরিকার কোন শহরে বড়দিন পালন করার আগে নিউ ইয়ার পালন করা হয়? এটা তোমার প্রশ্ন”।

প্রসঙ্গত, সৌরভ ও ডোনার একমাত্র সন্তান সানা গঙ্গোপাধ্যায়। স্কুলজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন তিনি। লন্ডনে নিজের বাড়ি রয়েছে সৌরভের। মেয়েকে একা ছাড়তে চান নি সৌরভ। ডোনা গিয়েছিলেন সানার সঙ্গে।

লন্ডনে গ্র্যাজুয়েশন শেষ করে আপাতত আইটি সংস্থা ইনোভারভিতে চাকরি করছেন সানা। চাকরি প্রসঙ্গে সানা জানিয়েছিলেন, এখানে ইন্ডাস্ট্রির সেরাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন তিনি। ১০ লক্ষের মধ্যে একজন এই সুযোগ পায়। সানার এই সাফল্যে খুবই খুশি সৌরভ ও ডোনাও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর