কিংস কাপে নজির গড়েও পরাজয়ের মুখ দেখতে হলো সুনীলদের৷

কিংস কাপে আজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কুরাকাওয়ের বিরুদ্ধে খেলতে নামে স্টিমাচের ভারতীয় ফুটবল বাহিনী। থাইল্যান্ডের বুরিরামে অনুষ্ঠিত হয় আজকের ম্যাচটি৷ এদিনের ম্যাচে সুনীল ছেত্রী ভারতীয় জার্সি গায়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেও পরাজয়ের মুখ দেখতে হয় সুনীলদের৷

আজ খেলার শুরুর পর প্রথমার্ধেই পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায় ভারতীয় ফুটবল বাহিনীর৷ এদিন খেলা শুরুর ১৬ মিনিটের মাথাতেই কুরাকাওয়ের হয়ে প্রথম গোলটি করেন বোনেভাকিয়া৷ এরপর ফের ১৮ মিনিটের মাথতেই ফের কুরাকাওয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন এলসন৷ ফলস্বরূপ শুরুতেই ২-০ তে পিছিয়ে পরে ভারত। এরপর যদিও ৩১ মিনিটের মাথাতে বিপক্ষীয় জালে বল জড়িয়ে ভারতের হয়ে প্রথম এবং একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী৷ তবে থেমে থাকেনি কুরাকাও-ও৷ ফের ৩৪ মিনিটের মাথাতেই কুরাকাওয়ের হয়ে তৃতীয় গোলটি করেন বাকুনা।

 

এরপর খেলার দ্বিতীয়ার্ধ শুরু হলে ম্যাচের দ্বিতীয়ার্ধে যথেষ্টই ফুটে ওঠে ভারতীয় বাহিনীর খেলা। সুনীলরা রীতিমতো টক্কর দেয় ফিফা র‍্যাঙ্কিং-এ এগিয়ে থাকা কুরাকাওকে। কিন্তু পরাজয় প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায়। খেলার পুরো সময় শেষে ৩-১ এর ব্যবধানে পরাজিত হয় স্টিমাচের ভারতীয় বাহিনী।

আরও অন্যান্য খবর