গতবারের সেরা গোলকিপার এবারে দলে ব্রাত্য। সিদ্ধান্ত সবুজ মেরুন কোচের।

খবর 24×7 নিউজ ডেস্ক, ২৩ ডিসেম্বর, ২০১৮

গত বছর আই লিগের সেরা গোলকিপার এবারে ব্রাত্য হয়ে গেলেন সবুজ মেরুন দলে। ডার্বিতে প্রথম একাদশ থেকে বাদ এবং চার্চিলের বিরুদ্ধে ঘরের মাঠে গোল হজম, এরপরই এবার সবুজ মেরুন গোলকিপার শিল্টন পালকে এবারে ১৮ জনের দল থেকেই একদম ছেঁটে ফেললেন শঙ্করলাল চক্রবর্তী। মোহনবাগানের পরবর্তী ম্যাচটি রয়েছে শিলং লাজং -এর বিরুদ্ধে আর সেই ম্যাচের ১৮ জনের দল থেকেই বাদ পরলেন গতবারের আই লিগ সেরা গোলকিপার শিল্টন পাল।

শোনা যাচ্ছে যে শিল্টনের খারাপ পারফরম্যান্স এবং গোল হজমের জন্য হলেও আসলে কোচের সঙ্গে শিল্টনের মনমালিন্যই কোচের এরকম সিদ্ধান্তের কারণ। ইদানিং সবুজ মেরুন কোচ শঙ্করলালের সঙ্গে শিল্টনের সম্পর্ক তলানিতে ঠেকেছে, আর তার দরুনই শিল্টনকে এবারে ১৮ জনের দল থেকেই বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ শিল্টন ঘনিষ্ঠদের। যদিও এমত মানতে নারাজ সবুজ মেরুন কোচ শঙ্করলাল চক্রবর্তী। সবুজ মেরুন কোচের কথায়, ভালো না খেলতে পারলে যে কোনো কাউকেই বসতে হবে। শিল্টন পালের পারফরম্যান্স মনে ধরেনি কোচের তাই এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে কোচ নিজেই জানিয়েছেন।

অপরদিকে শিল্টন পাল-কে বসিয়েও চিন্তিত নন কোচ শঙ্করলাল চক্রবর্তী। শিল্টনের জায়গায় এবারে সবুজ মেরুনের গোলকিপার হিসেবে ময়দানে নামছেন শঙ্কর রায়। সবুজ মেরুন কোচ তাঁর ভরসা রাখছেন শঙ্কর রায়ের ওপরই। তবে বলা বাহুল্য যে,  যদি এরপর লাজং-এর মতো দুর্বল দলের কাছেও গোল হজম করে সবুজ মেরুন দলকে পরাজিত হতে হয় তবে হয়তো সমর্থকদের রোষে পরতে হতে পারে সবুজ মেরুন কোচ শঙ্করলাল চক্রবর্তী-কে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর