বিশ্বমানের গোল কোলাডোর। ফর্মে পাহাড়ি ছেলেরাও। কতোটা ব্যালেন্স টিম ইস্টবেঙ্গল?

খবর 24×7 নিউজ ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০১৮

আজ চার্চিলের বিরুদ্ধে ০-১ এ পিছিয়ে থেকেও শেষ অবধি জয় লাভ করেছে কলকাতার লাল হলুদ। ম্যাচের টার্নিং পয়েন্টই ছিল লাল হলুদের নবাগত বিদেশি কোলাডোর গোল। ম্যাচে ৩৪ মিনিটের মাথাতে কোলাডোর গোলেই ঘুরে দাড়ায় ইস্টবেঙ্গল। এরপর দ্বিতীয়ার্ধে লালরিনডিকার গোলের জয় লাভ করে আলেয়ান্দ্রো বাহিনী।

কলকাতা লিগে বাজে ভাবে পরাজয়ের পর লাল হলুদে পাল্টেছে অনেক কিছুই। এসেছে কোয়েস তার সঙ্গে এসেছেন বিশ্বমানের কোচ আলেয়ান্দ্রো। এরপর আই লিগেও পরপর তিনটি ম্যাচ হারলেও এই মুহূর্তে লাল হলুদকে যথেষ্ঠ ব্যালেন্সড টিমই বলা যায়। চলতি আই লিগে বেশ ফর্মে রয়েছেন লাল হলুদের দক্ষিণ ভারতীয় স্ট্রাইকার জবি জাস্টিন। ডার্বিতে দেখা গেছে জবির বিশ্বমানের এক গোলের ঝলক। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে জবির প্রশংসায় পঞ্চমুখ লাল হলুদ কোচ। তবে বিশ্বমানের গোলে এবার আর একা নাম নেই জবির। আজ চার্চিলের বিরুদ্ধে এক বিশ্বমানের গোল করে সেই খাতায় জবির পাশে নাম লেখান লাল হলুদের নবাগত বিদেশি কোলাডো।

বলা বাহুল্য যে, শুধু জবি, কোলাডোই নয় বর্তমানে লাল হলুদে গোল করার ফর্মে রয়েছেন পাহাড়ি ছেলে লালডানমাওইয়া। ডার্বি জয়ের নায়কও এই লালডানমাওইয়া, অপরদিকে আজ চার্চিল বধের আরেক নায়ক লালরিনডিকা। সবমিলিয়ে বলা যায় যে বর্তমানে লাল হলুদের দলের প্রায় অনেকেই রয়েছেন গোল করার ফর্মে।

অপরদিকে রক্ষণ খুব একটা জোরদার না হলেও বোরহা-অ্যকোস্টা থাকাতে লাল হলুদের রক্ষণকেও খুব একটা সহজে ভাঙ্গা সম্ভব হচ্ছেনা। চার্চিল ম্যাচে ভুল থাকলেও বাকী অনেক ম্যাচেই যথেষ্ঠ কৃতিত্ব থাকছে লাল হলুদ গোলকিপার রক্ষিত ডাগারেরও। সবমিলিয়ে বলাই যায় যে, বর্তমানে আলেয়ান্দ্রোর কোচিং-এই ইস্টবেঙ্গল দলটিই নিঃসন্দেহে একটি ব্যালেন্সড টিম হয়ে উঠেছে এবং এহেন দলের ক্ষেত্রে এবারে আই লিগ খেতাব জেতাটা অস্বাভাবিক কিছু নয়।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment