মিনার্ভার পর এবার দল তুলে নেওয়ার হুমকি আরেক ক্লাবের।

আই লিগ আইএসএল নিয়ে ভারতীয় ফুটবলে বিতর্ক যখন তুঙ্গে তখন নিজেদের দল তুলে নেওয়ার হুমকি দিচ্ছে আই লিগের ক্লাবগুলো৷ ফেডারেশনের কথা মতো আগামী মরশুম থেকেই ভারতের প্রধান ফুটবল লিগ হতে চলেছে আইএসএল। এবং আইএসএল-এ যোগদানের ক্ষেত্রে ক্লাবগুলোকে দিতে হবে ১৫ কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি, যা বেশিরভাগ আই লিগের ক্লাবগুলোর পক্ষেই দেওয়া কঠিন৷ এমতাবস্থায় অস্তিত্ব সংকটে ভুগে দল তুলে নেওয়ারই হুমকি দিল আই লিগের মিনার্ভা সহ নেরোকাও৷

আইএসএল ভারতের এক নম্বর লিগ হলে আই লিগ হবে দ্বিতীয় ডিভিশনের লিগ৷ ফলস্বরূপ আইএসএল-এ যোগ দিতে না পারলে স্পনসর সমস্যায় পরবে আই লিগের ক্লাবগুলো৷ ফলে তাদের অস্তিত্ব সংকট দেখা দেবে। এই বিষয়ে ইতিমধ্যেই আই লিগের ক্লাবগুলো ফেডারেশনের নিকট দ্বারস্থ হলেও এমনকি সুপার কাপ বয়কট করে আন্দোলনে নামলেও কাজের কাজ কিছু হয়নি৷ তাই ফেডারেশনকে চাপে রাখতে এবারে দল তুলে নেওয়ার হুমকি আই লিগের ক্লাবগুলোর।

কিছুদিন আগেই মিনার্ভা কর্তা রঞ্জিত বাজাজ সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন যে এখন ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি তাতে তাদের দল তুলে নেওয়া ছাড়া আর উপায় নেই। আজ সেই একই পথে হেঁটে এবারে নেরোকার পক্ষ থেকেও জানানো হলো যে, তারাও তাদের দল তুলে নেওয়ার ভাবনাচিন্তা করছে। এদিন সোশ্যাল মিডিয়াতে নেরোকার পক্ষ থেকে জানানো হয় যে, এখন ভারতীয় ফুটবলে শুধুই টাকার খেলা চলছে। আর এমন চলতে থাকলে নেরোকা তাদের ক্লাব বন্ধ করতে বাধ্য হবে। এখন দেখার বিষয় এটিই যে, আই লিগের ক্লাবগুলোর এহেন হুমকিতে ফেডারেশন কর্তাদের আদৌ কোনো টনক নড়ে কীনা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর