আর কয়েক মাস বাদেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ। তার আগেই বড়সড় অ্যাডভান্টেজ পেল এটিকে-মোহনবাগান (ATK Mohun bagan)। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ আয়োজিত হবে গোয়াতে। এফএসডিএল-এর বাছাই করা ১২টি প্র্যাক্টিস মাঠের মধ্যে মাত্র দুটিতে ফ্লাডলাইটের সুবিধা রয়েছে। তার মধ্যে একটি পাচ্ছে এটিকে-মোহনবাগান (ATK Mohun bagan)। অন্যটি পাবে চেন্নাইন এফসি।
এই বিষয়ে আইএসএল-এর সূত্র মারফত জানা গিয়েছে, চেন্নাইন এফসিকে ভাদি মাঠ দেওয়া হবে এবং এটিকে-মোহনবাগান অনুশীলন করবে উতোরদায়।
এবারের আইএসএল খেলা হবে গোয়ার তিনটি স্টেডিয়ামে। আর এই তিন স্টেডিয়ামে মোট ক’টি খেলা হবে, সেই বিষয়েও ইঙ্গিত পাওয়া গিয়েছে। গোয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানা গিয়েছে, বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়াম ৪১টি ম্যাচ আয়োজন করবে এবং ভাস্কোর তিলক ময়দান ও মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়াম আয়োজন করবে ২৭টি করে ম্যাচ।





