নতুন সত্ত্বাবিশিষ্ট দল এটিকে-মোহনবাগান (ATK Mohun Bagan) আগামী আইএসএল-এ (ISL) সবচেয়ে শক্তিশালী দল গড়ে তোলার লক্ষ্যে নেমেছে। শুরু থেকেই তারা যে সব ফুটবলারদের সই করাচ্ছেন তাতে বিদেশীদের উপর বিশেষ জোর দিচ্ছেন। এবার দলে আসতে চলেছে অস্ট্রেলিয়ার এ লিগের তারকা মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান। কয়েক সপ্তাহ আগে থেকেই সবুজ-মেরুণ ক্লাবের রিক্রুটাররা কথা বলেছিল ইনম্যানের এজেন্টের সাথে।
এর আগে ফলে রয় কৃষ্ণা-ডেভিড উইলামসের পর আরও এক এ লিগের ফুটবলারকে সই করাতে চলেছে এটিকে-মোহনবাগান। বলা বাহুল্য, নিজেদের পুরোনো স্কোয়াডকেই ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এটিকে-মোহনবাগান। জানা গিয়েছে, ব্রিসবেন রোর দলের এই মিডফিল্ডারকে পেতে গেলে এটিকে-মোহনবাগানের খরচ হবে প্রায় দেড় কোটি টাকা।
আগামী আইএসএল মরসুমে সবচেয়ে শক্তিশালী দল হতে পারে এটিকে মোহন বাগান, এমনটাই মনে করছে অনেকেই। মোহন বাগান ও এটিকের সংযুক্তিকরণকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেছেন সংগঠকরা। কয়েকদিন আগেই এসআরএমবি টিএমটি ২০২০-২১ মরসুমে এটিকে-মোহনবাগান দলের অ্যাসোসিয়েট স্পনসর হিসেবে ঘোষণা করেছিল।





