আনলক-৪-এ এবার রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে ফিরে যাচ্ছে ব্যাঙ্কের ছুটি। প্রতি শনিবার আর বন্ধ নয় ব্যাঙ্ক, জানাল রাজ্য!

আগামীকাল থেকে প্রতি শনিবারে (Saturday) আর বন্ধ থাকছে না ব্যাঙ্ক। পূর্ব নিয়ম অনুযায়ী আবার‌ও সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবারই বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank) বলে জানাল নবান্ন (Nabanna)। করোনার আবহেই গত ২০শে জুলাই প্রতি শনি-রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। তবে, এখন আনলক-৪ শুরু হওয়ায় এবার রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) নিয়মে ফিরে যাচ্ছে ব্যাঙ্কের ছুটি।

অর্থাৎ, আগামীকাল থেকে‌ই আবার পূর্ব ছুটির নিয়মে ফিরে যাচ্ছে রাজ্যের সমস্ত ব্যাঙ্কগুলি। আজ রাজ্য সরকারের (State Government) অর্থ দফতর থেকে নোটিশ দিয়ে ঘোষণা করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কনটেনমেন্ট (Containment zone) জোনগুলিতে লকডাউনের মেয়াদবৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যে আগামী ৭, ১১ ও ১২ তারিখ সম্পূর্ণ লকডাউন হতে চলেছে। আপাতত সেপ্টেম্বর (September) জুড়ে বন্ধ থাকছে স্কুল, কলেজ ও কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। একইভাবে, বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল ও বিনোদন পার্ক।

RELATED Articles

Leave a Comment