আইপিএল-এর জন্য সাত সদস্যের ধারাভাষ্যকার কমিটি গঠন করল বিসিসিআই

আসন্ন আইপিএল-এর জন্য বিসিসিআই এবার ধারাভাষ্যকারদের দল গঠন করল। এবারের আইপিএল-এর জন্য আপাতত ভারতীয়দেরই নিযুক্ত করেছে বিসিসিআই।

এই সাত ধারাভাষ্যকার হলেন, সুনীল গাভাস্কার, লক্ষ্মণ শিবারামাকৃষ্ণণ, মুরলী কার্তিক, দীপ দাশগুপ্ত, রোহন গাভাস্কার, হর্ষ ভোগলে এবং অঞ্জুম চোপড়া।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীর তিন শহরে ধারাভাষ্যকারদের ভাগ করে দেওয়ার ভাবনা করছে ভারতীয় বোর্ড। দীপ দাশগুপ্ত এবং মুরলী কার্তিককে আবু ধাবির ম্যাচগুলির জন্য রাখা হবে এবং বাকিদের দুবাই ও শারজাতে পোস্টিং দেওয়া হবে।

আরও অন্যান্য খবর