বাংলাতে কি এবার ইউরোপের ধাঁচে ফাঁকা স্টেডিয়ামে ফুটবল খেলা হবে? ক্রীড়ামন্ত্রককে জানাল ৩ প্রধান

করোনার আবহে গত মার্চ থেকে থমকে রয়েছে সমস্ত টুর্নামেন্ট। কিন্তু এবার ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক করতে উদ্যোগ নিচ্ছে রাজ্যের তিন ফুটবল টিম। কিন্তু এবার কি ইউরোপের ধাঁচে ফাঁকা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ফুটবল? বুধবার ক্রীড়ামন্ত্রীর সাথে বৈঠকে বসে এমনটাই পরামর্শ দিলেন তিন দলের প্রধান।

লকডাউনের চলতে বাতিল হয়েছে একের পর এক ফুটবল ম্যাচ। এমনকি মাঝপথে থমকে গেছে আই লিগও। তাই আবার ফুটবল ম্যাচ শুরু করতে চাইছে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। এ নিয়েই ক্রীড়ামন্ত্রী অরূপ রায়ের সাথে বৈঠকে বসেন তিন দলের প্রধান। আশা করা হচ্ছে খুব শীঘ্রই পুনরায় রাজ্যে ফুটবল ম্যাচ শুরু হবে।

কিন্তু করোনার চলতে একই জায়গায় অনেক মানুষের জমায়েত এই মুহূর্তে সম্ভব নয়। তাহলে কেমন করে অনুষ্ঠিত হবে এই ম্যাচ? এ বিষয়ে তিন প্রধানই জানিয়েছেন ইউরোপের ধাঁচে দর্শকহীন স্টেডিয়ামে ম্যাচের কথা। তিন প্রধানের প্রতিনিধিদের বক্তব্য, ইউরোপেও ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেরও একটি পর্বের ম্যাচও খেলা হয়েছে। এতে জমায়েতও কম হবে এবং সুরক্ষা বিধিও মানতে পারা যাবে। আপাতত এই প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বর থেকে আই লিগ শুরু হতে পারে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তবে ক্লাবগুলিকে অনুশীলন করতে দেওয়ার বিষয়ে কি করা হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি ।

RELATED Articles

Leave a Comment