এটিকে-মোহনবাগানের মাঝমাঠকে শক্তিশালী করতে এলেন ব্র্যাড ইনম্যান

অবশেষে বহু প্রতীক্ষার অবসান। সবুজ-মেরুণ শিবিরের সপ্তম বিদেশী হিসেবে দলে যোগ দিতে চলেছেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান। ব্রিসবেন রোর থেকে রিলিজ নিয়ে এটিকে-মোহনবাগানে যোগ দিলেন তিনি।

সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে এটিকে-মোহনবাগান। এক বছরের চুক্তিতে ২০২১ সাল অবধি এটিকেএমবির হয়ে মাঠ দাপাবেন এই অসি মিডিও।

সোমবার ব্রিসবেন রোরের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে নিজের পুরোনো দলের উদ্দেশ্যে ইনম্যান বলেন, “আমি সকল খেলোয়াড় ও স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। এটা খুবই দুর্দান্ত একটি মরশুম ছিল, যেখানে অনেক দারুণ মুহুর্তের পাশাপাশি কিছু কঠিন মুহুর্তও ছিল। কিন্তু আমরা এর মধ্যে দিয়ে একে অপরকে সাহায্য করেছি এবং প্রতি সপ্তাহে এই অরেঞ্জ জার্সি পড়ে খুবই উপভোগ করেছি।”

RELATED Articles

Leave a Comment