ইস্টবেঙ্গল-এ বড় চমক, আজই ক্লাবে আসছেন বিদেশী প্রতিনিধিরা

শনিবার স্কটিশ ক্লাব সেল্টিক এফসি-র প্রতি‍নিধি দল ইস্টবেঙ্গ‍ল ক্লাবে আসতে চলেছে। ইস্টবেঙ্গ‍ল ক্লাব তাঁবু, মাঠ ও ট্রফি রুম সেল্টিক কর্তাদের ঘুরিয়ে দেখানো হবে বলে জানান ইস্টবেঙ্গ‍ল কর্তারা। বিকেলে আলোচনায় বসবেন দুই দলের কর্তারা।

এই আলোচনায় বিশ্বখ্যাত ক্লাব সেল্টিক এফসি–র সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে কথা হবে ইস্টবেঙ্গলের। কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা তাই এখন থেকেই সেল্টিক এফসি–র সঙ্গে শেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে নিতে চান লাল–হলুদ কর্তারা।

কোয়েস এখন ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের টাকাও দিচ্ছে না তাই নয়া বিনিয়োগকারীকে ক্রিকেট দলের টাকা দেওয়ার কথাও আগে থেকেই বলবেন কর্তারা।

ভবিষ্যৎ-এ সেল্টিক এফসি–র সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া হলে তা হবে বাংলার ফুটবলের একটি যুগান্তকারী ঘটনা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুম্বই সিটি এফ সি-র শেয়ার কিনে নিয়েছে ম্যান সিটি। আপাত পরিস্থিতি অনুযায়ী পরের বছর আইএসএল-এ খেলতে চলেছে ইস্টবেঙ্গল। এই কারণেই ভালো দল গড়তে এখন থেকেই সেল্টিক এফ সি-র কর্তাদের সাথে ইস্টবেঙ্গল কর্তারা প্রাথমিক কথাবার্তা বলে রাখতে চান। তবে সেল্টিক এফসি–র  সঙ্গে কত বছরের চুক্তি হবে, তা পরবর্তীতে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে ইস্টবেঙ্গল-এর তরফে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর