ফুটবলারদের বেতন দিতে এবার অতিরিক্ত সময়ের আবেদন করল ইস্টবেঙ্গল ক্লাব

চুক্তিবদ্ধ ফুটবলারদের বেতন দিতে এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে সময় চাইল ইস্টবেঙ্গল। শনিবার ফেডারেশনের দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কারণ হিসেবে ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটিকে মেইল করে ইস্টবেঙ্গল ক্লাব।

কয়েক সপ্তাহ আগে নিজেদের প্রাপ্য বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটিতে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের সাতজন ফুটবলার। সেখান থেকে ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে একটি নোটিস যায় এর কারণ জানার জন্য। তার জন্য ৫ সেপ্টেম্বরের সময়সীমা দেয় ফেডারেশন। কিন্তু নতুন ইনভেস্টর আসায় আরও কিছুটা সময় চেয়ে নিল লাল-হলুদ শিবির।

কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব কোম্পানির অন্তর্ভুক্ত চুক্তিতে এই ফুটবলাররা যোগ দিলেও বর্তমানে কোয়েসের বিদায়ে এই খেলোয়াড়দের দায়িত্ব বর্তেছে ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড কোম্পানির উপর। ফলে এখন এই খেলোয়াড়দের বেতনের পুরো ভার ইস্টবেঙ্গল ক্লাবের উপর।

RELATED Articles

Leave a Comment