ইস্টবেঙ্গলে করোনার থাবা, আক্রান্ত ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত

রাজ্য তথা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এবার করোনা হানা দিল কলকাতার ফুটবল ক্লাবেও। সম্প্রতি জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত করোনা আক্রান্ত। বর্তমানে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন। যদিও অফিসিয়াল ভাবে ইস্টবেঙ্গল ক্লাব এই বিষয়ে কিছুই জানায়নি। তবে কি চেপে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ?

ক্লাব প্রণব বাবুর অসুস্থতার কথা জানালেও কি কারণে তিনি অসুস্থ তা জানায়নি। যদিও জানা গিয়েছে সভাপতি প্রণব বাবুর অবস্থা স্থিতিশীল, আশঙ্কার কোনো কারণ নেই বলেই জানিয়েছে হাসপাতাল সূত্র। কিন্তু ক্লাব কেন বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছে সেই নিয়েই চলছে জল্পনা। এর আগে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা শনিবার বিকেলের দিকে স্পনসরশিপ নিয়ে ক্লাবে আলোচনা সভায় বসেছিলেন। স্পনরশিপের বিষয় অনেকটাই এগিয়ে গিয়েছে, এখন এই অবস্থায় ক্লাব সভাপতির করোনা আক্রান্ত হওয়ার খবরে ইনভেস্টররা পিছিয়ে যেতে পারে।

কারণ এখন করোনা ভয়ে ভীত সবাই। সেক্ষেত্রে ঝুঁকি নিতে কেউই চাইবে না। ক্লাবের স্বার্থে তাই ইস্টবেঙ্গল প্রণব বাবুর করোনা আক্রান্তের খবর অফিসিয়াল ভাবে জানাচ্ছেন না, এমনটাই মনে করা হচ্ছে। এই অবস্থায় করোনার কথা জানলে স্পনসর কিংবা ইনভেস্টর ইস্যুর যাবতীয় গুরুত্বপূর্ণ বৈঠক পিছিয়ে যেতে পারে, তাতে ক্লাবেরই ক্ষতি।

RELATED Articles

Leave a Comment