ডার্বি সহ টানা তিন ম্যাচে হারের জের! ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা আলেজান্দ্রোর।

ইস্টবেঙ্গল-এর স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ আই লিগে টানা ৩ ম্যাচ পরাজয়ের পর তার পদ ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন। আলেজান্দ্রোর অনুপস্থিতিতে, নতুন প্রধান কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত বাকি কোচিং স্টাফরা ইস্টবেঙ্গলের প্রশিক্ষণের দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে।

এদিন স্প্যানিশ কোচ জানান, ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরে যেতে চান। সেই কারণেই কোচিংয়ের দায়িত্ব ছাড়ছেন তিনি। তবে ফুটবল মহল মনে করছে ইস্তফার পিছনে অন্য কারণ রয়েছে। আই লিগে টানা তিন ম্যাচ হারের ফলে বেশ কোণঠাসা ইস্টবেঙ্গল। চার্চিল ও গোকুলামের পর ডার্বিতেও হারে লাল-হলুদ ব্রিগেড। ফলে কোচের বিরুদ্ধে সমর্থকদের রোষ বাড়ছিল। ক্রমেই কোয়েস কর্তাদেরও বিরাগভাজন হচ্ছিলেন তিনি। তাই সবদিক ভেবেই ইস্তফার সিদ্ধান্ত নেন আলেজান্দ্রো।

alejandro resignation letter

এছাড়াও স্প্যানিশ কোচ মেনেন্দেজ বলেন, “প্রধান কোচ থাকাকালীন ক্লাবটি আমার কর্মকালে যে অগ্রগতি করেছে তার জন্য আমি খুশি এবং আমি নতুন নেতৃত্বকে এই অগ্রগতিটি পরবর্তী স্তরে নিয়ে যেতে দেখতে চাই। আমি আমার ক্লাবের সাথে সময়কাল উপভোগ করেছি এবং দল ও সমর্থকদের শুভ কামনা করি।“

আলেজান্দ্রোর পদত্যাগের বিষয়ে কোয়েস কর্পের সিইও সুব্রত নাগ বলেছেন, “আমরা কোচের নেতৃত্বে এত কম সময়ে ইস্টবেঙ্গলে তিনি যে উল্লেখযোগ্য পেশাদারি পরিবর্তন নিয়ে এসেছিলেন, আমরা তার প্রশংসা করি। তিনি দলকে সঠিক দিকে নিয়ে গেছেন, এবং আমরা ধন্যবাদ জানাই এই ক্লাবে তাঁর অবদানের জন্য এবং ভবিষ্যতের জন্য অনেক সাফল্য কামনা করি।”

আপাতত টানা তিনটি ম্যাচ হেরে ইস্টবেঙ্গল বর্তমানে সাত ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে আই লিগের টেবিলে সপ্তম স্থানে অবস্থান করছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment