ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি শ্রী সিমেন্টের (Shree Cement) সাথে চুক্তি করে ইস্টবেঙ্গলে (East Bengal) এখন ‘শ্রী-বৃদ্ধি’ অব্যাহত। এবার পালা শক্তিশালী দল গঠনের। এফএসডিএল থেকে অনলাইনে বিডের কাগজ গ্রহণ করে আরও একধাপ আইএসএল (ISL) খেলার দিকে এগিয়ে গেল লাল-হলুদ শিবির। তবে দেশী ছাড়াও ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব নজর দিচ্ছে কিছু বিদেশীদের উপর। জানা গিয়েছে, ইনভেস্টর এবং ক্লাবকর্তাদের জরুরি বৈঠকে বেশ কিছু সেরা বিদেশীদের নাম উঠে এসেছে।

এই সব বিদেশীদের নিজেদের দলে নিতে বিশেষ জোর দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। এই তালিকায় রয়েছেন ২০১৮ বিশ্বকাপে খেলা এই রুশ ডিফেন্ডার ভ্লাদিমির গ্রানাট (Vladimir Granat)। ইতিমধ্যেই তাঁর এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছেন কর্তারা। ৬ কোটি টাকা দিয়ে ৩৩ বছরের এই তারকা ডিফেন্ডারকে পেতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)।

জানা গিয়েছে, জার্মান তারকা মিডফিল্ডার টোলগে আর্সলানকে (Tolgay Arslan) তালিকার মধ্যে রেখেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তুর্কি লিগের দুই হেভিওয়েট ক্লাব ফেনেরবাচে এবং বেসিকতাসের হয়ে মোট ১১৩টি ম্যাচ খেলেছেন আর্সলান। যদিও এই মিডফিল্ডারকে পেতে প্রায় সাড়ে আট কোটি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে। পাশাপাশি গত মরসুমের বিদেশীদের মধ্যে হুয়ান মেরা কিংবা কোলাডোকে ও ওমিদ সিংকেও পেতে চলেছে লাল-হলুদ শিবির।

আরও পড়ুন – অবশেষে ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল, আইএসএল খেলা শুধু সময়ের অপেক্ষা

এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের অতি পরিচিত সেনেগালের স্ট্রাইকার প্যাপি সিসেকে (Papiss Cissé) পেতে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। বার্সিলোনার প্রাক্তন মিডফিল্ডার ইব্রাহিম অ্যাফেলায়ের (Ibrahim Afellay) মতো এক সময় বিশ্ব ফুটবলের নজরকাড়া ফুটবলারের পিছনেও রয়েছে ইস্টবেঙ্গল। ৩৪ বছরের এই মিডিওকে পেতে সাড়ে তিন কোটি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে।

স্প্যানিশ মিডফিল্ডার জাভিয়ের এসপিনোসাকে নিতে আগ্রহ দেখিছে ক্লাব। বার্সিলোনার যুব দল ও রিজার্ভ দলে খেলা এই মিডফিল্ডার নিজের বেশিরভাগ সময় খেলেছেন স্প্যানিশ লিগে। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট হলেও তাকে পেতে সাড়ে আট কোটি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলেকে।





