গত কয়েক মাস ধরে বেতন নেই ইস্টবেঙ্গল খেলোয়াড়দের। কোয়েস চলে যাওয়ার পর খেলোয়াড়দের চুক্তিমত বেতন দিতে দেরি করছেন কর্তারা। ফলে এবার ক্লাবের বিরুদ্ধেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে গেল ইস্টবেঙ্গলের সাত ফুটবলার।
জানা গিয়েছে, এআইএফএফ-এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ এনেছেন এই সাত ফুটবলার। যার জন্য আগামী ৪ সেপ্টেম্বর ক্লাবকে ডেডলাইন দিয়েছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
বলা বাহুল্য, এই সাত খেলোয়াড় এর আগে নিজেদের পাওনা বেতনের জন্য আবেদন করেছিলেন ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফপিএআই)-তে। এবার সেখান থেকে আরও বড় পদক্ষেপ নিয়েছে তারা।





