আজ লুধিয়ানায় পাঞ্জাব এফ সি-এর মুখোমুখি হয়েছিল কলকাতার কোয়েস ইস্টবেঙ্গল-এর সাথে। এই ম্যাচের আগে পাঞ্জাব এফ সি তাদের শেষ ম্যাচে ৩-০ গোল-এ হেরে যায় চার্চিল ব্রাদার্স-এর কাছে। ইস্টবেঙ্গলও তাদের শেষ ম্যাচ রিয়েল কাশ্মীরের কাছে ড্র করে আজকের ম্যাচ শুরু করে। এর মধ্যেই চরম অপেশাদারী মনোভাব দেখালেন ইস্ট বেঙ্গলের বিনিয়োগকারি সংস্থা। ম্যাচের মাত্র ৯ ঘন্টা আগে ইস্টবেঙ্গল টিম পৌঁছায় লুধিয়ানায়। প্রথমে বিমানে দিল্লি তারপর দিল্লি থেকে বাসে লুধিয়ানা নিয়ে আসা হয় ফুটবলারদের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাগপ্রকাশও করে ইস্টবেঙ্গলের বিদেশী মার্কোস।
আজ খেলার শুরুর ১৩ মিনিটেই গোল করে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। গোলদাতা ড্যানিয়েল। আগের ম্যাচের মতো সেই ছন্দময় ফুটবল দেখা যায়নি ইস্টবেঙ্গলের থেকে। ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল ফুটবলারদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্টভাবে দেখা যায়। তবুও ফুটবলারদের চরম অদম্য ইচ্ছাশক্তিতেই ৮৬ মিনিটে গুয়ান মেরা গোল করে ম্যাচে সমতা ফেরায়। ইস্টবেঙ্গল ফুটবলারদের এই অদম্য ইচ্ছাশক্তির ফসল এই ১ পয়েন্ট।
ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থার এই অপেশাদারী মনোভাবের পরেও যে তারা লুধিয়ানা থেকে ১পয়েন্ট নিয়ে ঘরে ফিরছেন এটিই আপাতত ইস্টবেঙ্গল কোচের কাছে প্রধান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ ড্র হওয়ার পর আই লিগের পয়েন্ট টেবিলে ২ টি ম্যাচ-এ ২ পয়েন্ট নিয়ে কলকাতার ইস্টবেঙ্গল-এর অবস্থান পঞ্চম-এ এবং পাঞ্জাব এফ সি ২ ম্যাচ-এ ১ পয়েন্ট নিয়ে নবম-এ অবস্থান করছে। এই ম্যাচের শেষে সেরা নির্বাচিত হন পাঞ্জাব এফ সি-র ড্যানিয়েল। আই লিগে ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ ১০ই ডিসেম্বর নেরোকা এফ সি-র সাথে।





