করোনার লড়াইয়ে আবারও এগিয়ে এল ইস্টবেঙ্গল সমর্থকরা

করোনা এবং আম্ফানের মত কঠিন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা। কলকাতা সহ গ্রামে গঞ্জে গিয়ে তারা সাহায্য তুলে দিয়ে এসেছে লাল-হলুদের একাধিক ফ্যান ফোরাম। এরকমই একটি ফ্যান ফোরাম হল কসবা ইস্টবেঙ্গল ফ্যান্স ফোরাম। এবার করোনার এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ালেন এই ফোরামের সদস্যরা।

রবিবার ইস্টবেঙ্গলের এই ফ্যান ফোরামের উদ্যোগে কসবার পিকনিক গার্ডেন ও কলোনী বাজার মোড়ে দুঃস্থ ও গরীবদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর