বেজে গেছে আইএসএলের দামামা। গতকাল, শুক্রবার প্রথম ম্যাচে যুবভারতীতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি। দুই গোলে এগিয়ে থেকেও ২-২ স্কোরে ম্যাচ শেষ করে সবুজ মেরুন ব্রিগেড। আজ, শনিবার প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তবে ঘরের মাঠে নয়, ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে তারা আজ মাঠে নামবে কান্তিরাভা স্টেডিয়ামে। এই বেঙ্গালুরুতেই বর্তমান ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত ভারতীয় ফুটবলে পেয়েছিলেন পরিচিতি, সেই শহরেই নতুন করে লড়াইয়ে নামছে তার দল।
এবছর ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে এই ছিটকে যেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। হারতে হয়েছিল আই লিগের দল শিলং লাজং এফসির কাছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এর যোগ্যতা ও অর্জন করতে ব্যর্থ হয়েছে কুয়াদ্রাতের ছেলেরা। এই জন্য বেশ খানিকটা চাপেই আছেন ইস্টবেঙ্গল কোচ। আইএসএলের শুরুটা ভালো না করলে হয়তো চরম কোনও সিদ্ধান্ত আসতে পারে ক্লাবের তরফ থেকে।
আনোয়ার আলীকে কেন্দ্র করে ঘটা ঘটনায় মাঠের বাইরে বেশ কিছুটা বিধ্বস্ত ইস্টবেঙ্গল। পাবে মাঠে তার প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তিনি জানিয়েছেন, “আনোয়ার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না। ক্লাব নিজের মতো করে বিষয়টা দেখছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে দলে আরও অনেক ভাল ফুটবলার রয়েছে। ওদের নিয়ে পরিকল্পনা করব। আশা করছি আনোয়ারের অভাব মেটাতে পারবে ওরা”।
আগের বছর শেষ ছয়ে ওঠার সামান্য সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আর শেষ ছয়ে যেতে পারেনি ইস্টবেঙ্গল। এবছর প্রথম ছয়ে থাকার লক্ষ্য নিয়েই দল গঠন হয়েছে । দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মাদিহ তালাল, হেক্টর ইউস্তে, জিকসন সিংদের নিয়ে আসা হয়েছে দলে। মহামেডান থেকে নিয়ে আসা হয়েছে গোল মেশিন ডেভিডকে। সমর্থকরাও সপ্ন দেখছে প্রথমবারের জন্য আইএসএলের শেষ ছয়ে যাওয়ার। তাই জন্য শুরুটা ভালো হওয়া প্রয়োজন। তাই কোচ আজকের ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছেন না বলেই জানিয়েছেন।
অন্যদিকে শক্তিশালী দল গড়েছে ব্যাঙ্গালুরু এফসিও। জর্জে পেরেরা দিয়াস, অ্যালবার্ট নগুয়েরা, রাহুল ভেকেকে দলে এনেছে বেঙ্গালুরু এফসি। ইউরোপ থেকে নিয়ে আসা হয়েছে পেদ্রো কাপো, এডগার মেন্ডেজ়কে। সঙ্গে রয়েছেন সুনীল ছেত্রী। ফলে ইস্টবেঙ্গল এর লড়াই অতটাও সহজ হবেনা। প্রথমবারের মতো আইএসএল অভিযান জয় দিয়ে শুরু করতে পারে কিনা ইস্টবেঙ্গল এখন সেটাই দেখার।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!