আই লিগে ইম্ফলে নেরোকার সাথে দুর্দান্ত জয় ইস্টবেঙ্গল-এর। এখনই পড়ুন।

আজ ইম্ফলে নেরোকা এফ সি-এর মুখোমুখি হয়েছিল কলকাতার ইস্টবেঙ্গল। এই ম্যাচে ইম্ফলে দুর্দান্ত জয়লাভ করে ইস্টবেঙ্গল। আজকের ম্যাচের আগে নেরোকা তাদের শেষ ম্যাচে ১-০ গোল-এ হারায় আইজলকে এবং ইস্ট বেঙ্গল তাদের শেষ ম্যাচ পাঞ্জাব এফ সি-র সাথে ১-১ গোলে ড্র করে আজকের ম্যাচ শুরু করে।

আজ খেলার শুরুর ২০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে জেইমি স্যান্টোস পেনাল্টিতে গোল করে এগিয়ে দেয়। এরপরেই ৩১ মিনিটের মাথায় ডিয়ারা গোল করে নেরোকাকে সমতায় ফিরিয়ে আনে। কিন্তু তার মাত্র ২ মিনিটের মাথায় দুর্দান্ত ফর্মে থাকা ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার জুয়ান মেরা গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় পেনাল্টিতে ইস্টবেঙ্গলের হয়ে জেইমি স্যান্টোস তার দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ এ এগিয়ে দেয়। এরপর ৬৪ মিনিটের মাথায় মার্কোস ইস্টবেঙ্গলের হয়ে গোল করে দলকে ৪-১ এ এগিয়ে দেয়।

অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল-এর প্রথম জয়ের পর আই লিগের পয়েন্ট টেবিলে ৩ টি ম্যাচ-এ ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং নেরোকা এফ সি ৩ টি ম্যাচ-এ ৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান-এ অবস্থান করছে। এই মরসুমের আই লিগে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম জয়ের পর ইস্টবেঙ্গল জনতা স্বভাবতই খুবই খুশি। আই লিগে ইস্টবেঙ্গলের পরবর্তী হোম ম্যাচ ১৪ই ডিসেম্বর ট্রাউ এফ সি-র সাথে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment