আবারও নিজেদের পুরোনো খেলোয়াড়কে নিল এটিকে-মোহনবাগান। এবং স্বাভাবিকভাবেই এটিকে দলের খেলোয়াড়দের ফিরিয়ে আনার বিষয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে তারা। এটিকে-এর হয়ে খেলা গোলকিপার অভিলাষ পালকে (Avilash Paul) সই করল এটিকে-মোহনবাগান।
মঙ্গলবার ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানা গিয়েছে, চার বছরের চুক্তিতে আগামী ২০২৪ সাল অবধি এটিকে-মোহনবাগানের হয়ে খেলবেন ২৫ বছরের এই গোলকিপার। এখনও অবধি এই নতুন দলে গোলকিপার হিসেবে অভিলাষই প্রথম চুক্তিবদ্ধ হলেন।
গত মরশুমে মোহনবাগানে লোনে এসেছিলেন অভিলাষ। তবে দলে শঙ্কর রায় এবং শিলটন পাল থাকায় খুব বেশি সুযোগ পাননি এই ২৫ বছরের গোলরক্ষক। গতবারের ডুরান্ড কাপের তিনটি ম্যাচ বাদে আর সেরকম সুযোগ পাননি তিনি।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!