নিজের জন্য বিপদ আরও কিছুটা বাড়ালেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। একেই কুরেশির ‘বাক সৌজন্যে’র’ চক্করে পাকিস্তানের বহু পুরনো বন্ধু সৌদি আরবের সাথে সম্পর্ক প্রায় শেষের মুখে। সেখানেই এবার তিনি পিএম-এর সচিবকে চড় মেরে আরও একটি সমস্যা সৃষ্টি করেছেন।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধান সচিব আজম খানকে চড় মেরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ফের কুরেশি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, কুরেশি আর আজম খানের মধ্যে প্রথমে কিছুক্ষণ বাগবিতণ্ডা হয়, এরপর কুরেশি আজম খানকে সপাটে চড় মেরে দেন। শোনা যাচ্ছে যে, কুরেশি প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন, আর আজম খান সেই সময় ইমরান খানের সাথে কুরেশির সাক্ষাৎ করিয়ে দিচ্ছিলেন না। এই বিষয়ে রেগে গিয়ে এমন কান্ড করেন কুরেশি।
পাকিস্তানি সংবাদমাধ্যম অনুযায়ী, বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন। কিন্তু ইমরান খানের প্রধান সচিব আজম খান ওনাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আটকে দেন। এই ঘটনায় তিনি চরম চটে যান। আজম খান কুরেশিকে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান জরুরী বৈঠক করছেন আপনার সাথে পরে দেখা করবেন। এরপর দু’জনের মধ্যে কিছুক্ষণ বাগবিতণ্ডা চলে এরপর প্রধান সচিবকে সপাটে চড় মারেন কুরেশি।
সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী সচিবালয়ে এই ঘটনা ঘটেছে। কুরেশি এই বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে অভিযোগও করেছেন। উল্লেখ্য, কুরেশিকে ইমরান খান গতকাল নিজের কার্যকালের দুই বছর পূরণ হওয়ার জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে ডেকেছিলেন। আর প্রধানমন্ত্রীর ডাক পাওয়ার পরেও প্রধানমন্ত্রীর সাথে দেখা না করতে পারায় কুরেশি রেগে লাল হয়ে যান। আর এই কারণেই তিনি আজম খানকে সপাটে কষিয়ে চড় মারেন বলে জানা গিয়েছে।





