কলকাতা ময়দানের রেফারিদের সাহায্যার্থে ঝাঁপিয়ে পড়লেন আইএফএ সচিব

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব জয়দীপ মুখার্জীর অতি সক্রিয় ভূমিকায় ইতিমধ্যেই খুশি কলকাতা ময়দান। ময়দানের তিন প্রধান ছাড়াও যেভাবে বাকি ক্লাব এবং বাংলার ফুটবলের প্রতি নজর রেখেছেন জয়দীপ, তা সত্যিই প্রশংসাযোগ্য। আর এবার ময়দানের রেফারিদের সাহায্যে এগিয়ে এলেন আইএফএ সচিব।

আমফান ঝড়ের জেরে এসপ্ল্যানেডে ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশনের তাঁবুতে গাছ ভেঙে পড়েছিল। দীর্ঘদিন ধরে আবেদন করলেও তা কর্নপাত করেনি কলকাতা পুরসভা। এরপর সিআরএ-এর তরফ থেকে আবেদন করা হয় আইএফএ সচিবকে। সঙ্গে সঙ্গে জয়দীপ বাবু অ্যাসোসিয়েশনের তাঁবুর অবস্থা দেখে সিআরএ-এর সহ সভাপতি চিত্তদাস মজুমদারকে নিয়ে ১৫ মিনিটের হাটা পথে পায়ে হেঁটেই চলে যান কলকাতা পুরসভার অফিসে। সেখানে মেয়র পারিষদ দেবাশিষ কুমারের কাছে দু’জনে মিলে আবেদন করলে আশ্বস্ত করেন মেয়র পারিষদ।

এই নিয়ে সিআরএ–র সহ সভাপতি চিত্তদাস মজুমদার বলেন, “সচিবের কাছে কৃতজ্ঞ। অনেকদিন ধরেই গাছগুলো পড়েছিল। সেনাকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। দেবাদা বলেছেন গাছ কেটে দেওয়া হবে।”

RELATED Articles

Leave a Comment