এটিকে-মোহনবাগানে যোগ দিলেন তারকা ভারতীয় ডিফেন্ডার

আগামী মরশুমের জন্য বেশ শক্তিশালী দল বানাতে চলেছে এটিকে-মোহনবাগান। আর সেই উদ্দেশ্যে এবার জাতীয় দলের তারকা উইঙ্গব্যাক শুভাশিস বোসকে সই করল তারা।

গত মরশুমের আইএসএল-এ মুম্বই সিটি এফসি’র হয়ে খেলেন শুভাশিস। বেশ ভালো পারফর্মেন্স করে সকলের নজর কেড়েছিলেন এই বঙ্গতনয়। এবার ৫ বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি থেকে এটিকে-মোহনবাগানে যোগ দিলেন শুভাশিস।

বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই যোগদানের খবরটি জানায় এই ফ্র‍্যাঞ্চাইজি। পাশাপাশি, এটিকে-মোহনবাগানে যোগ দিয়ে উচ্ছ্বসিত শুভাশিস। বাংলার দলের হয়ে আবারও তিনি খেলবেন, এই ভেবেই তিনি খুশি।

https://twitter.com/atkmohunbaganfc/status/1293864881591115776

এর আগে আইলিগে মোহনবাগানের হয়ে খেলেছেন শুভাশিস। ২০১৬-১৭ মরশুমে সবুজ-মেরুণ জার্সি পড়ে অত্যন্ত ভালো ফুটবল খেলেছিলেন শুভাশিস। কিন্তু পরের মরশুমেই মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দেন তিনি। এরপর মুম্বই সিটির হয়ে খেলেছেন গত মরশুম। জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন এই উইঙ্গব্যাক।

RELATED Articles

Leave a Comment