ISL 2020-21: আইএসএলের ফিরতি লিগে ডার্বি পড়ছে কবে? জানুন ফিরতি লিগের সূচী

করোনা আবহ কাটিয়ে গোয়াতে চলছে আইএসএল। তবে শুরুর আগেই প্রকাশ পেয়েছিল প্রথম পর্বের সূচী। এবার প্রকাশিত হল আইএসএলের ফিরতি লিগের সূচী। সেই সূচী অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি রয়েছে এটিকে-মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলের ফিরতি ডার্বি। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচ। ফিরতি লিগে আগামী ১৭ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে এটিকে-মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে।

আগামী ১৫ জানুয়ারী ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। বলা বাহুল্য, আইএসএলে প্রথমবার খেলছেন কলকাতা ময়দানের দুই প্রধান ক্লাব। এটিকে-মোহনবাগানের প্রদর্শন যতটা ভালো ঠিক ততটাই হতাশ করছে এসসি ইস্টবেঙ্গল দল। এইবারের আইএসএলে প্রিয় লাল-হলুদ দলের প্রদর্শন দেখে হতাশ সমর্থকরা। আইএসএলে এসসি ইস্টবেঙ্গল দলেরই সবচেয়ে খারাপ অবস্থা। সাতটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত একটিও জয় পায়নি লাল-হলুদ শিবির।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলকে নতুন ভাবে সাজাতে বদ্ধ পরিকর কোচ রবি ফাউলার। অন্যদিকে আইএসএল যত এগোচ্ছে ততই ভালো প্রদর্শন করছে এটিকে-মোহন বাগান দল। এই মরসুমে আটটি ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে সবুজ-মেরুন দল। বাকি দুটিতে ড্র ও একটিতে হেরেছে দল।

নীচে রইল আইএসএলের সূচী:

ISL 2020-21: আইএসএলের ফিরতি লিগে ডার্বি পড়ছে কবে? জানুন ফিরতি লিগের সূচী

ISL 2020-21: আইএসএলের ফিরতি লিগে ডার্বি পড়ছে কবে? জানুন ফিরতি লিগের সূচী

RELATED Articles