BREAKING: ইস্টবেঙ্গল-এর নতুন কোচ আলেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিও রিভেরা।

ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেজান্দ্রো মেনেন্দেজের শহর ছাড়ার দিনেই ইস্টবেঙ্গল নতুন কোচ হিসেবে তাঁর প্রাক্তন সহকারী মারিও রিভেরার নাম ঘোষণা করে দিল। এই বছরের আগামী ৩১শে মে পর্যন্ত অর্থাৎ আই লিগের বাকি ম্যাচগুলোর জন্য লাল-হলুদের দায়িত্ব সামলাবেন উয়েফা প্রো লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচ।

গত মরশুমে আলেজান্দ্রোর সাথে জুটি বেঁধে ইস্টবেঙ্গলকে আই লিগে রানার্স করেছিলেন। এরপর গত মরশুমের শেষে আলেজান্দ্রোর সঙ্গে ব্যক্তিগত কিছু সংঘাতের কারণে কলকাতা ছেড়ে ফিরে গেছিলেন স্পেন-এ। মূলত আলেজান্দ্রোর সহকারি হিসেবে কাজ করা মারিও রিভেরার পরিবর্তে চলতি মরশুমে জোসেফ ফেরে’কে (কোকো) নিয়ে আসেন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো।

প্রসঙ্গত ডার্বি-সহ আই লিগে টানা তিন ম্যাচে হার এবং ফুটবলার রিক্রুট নিয়ে ম্যানেজমেন্টের ক্রমশ চক্ষুশূল হয়ে উঠছিলেন আলেজান্দ্রো। এমন সময় সকলকে অবাক করে গত মঙ্গলবার কোয়েস অফিসে গিয়ে নিজের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা করেন আলেজান্দ্রো।

মরশুমের মাঝে কোচের পদত্যাগ-এ কিছুটা হলেও চাপে পড়ে যায় লাল-হলুদ ম্যানেজমেন্ট। তাই সাথে সাথেই যোগাযোগ করা হয় আলেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিওর সঙ্গে। যদিও দৌড়ে ছিল আরও কয়েকটি নাম। কিন্তু গত মরশুমে এই দলটার কোচিং করানোয় মারিওর যোগ্য বিকল্প হয়তো কেউ ছিলেন না এই মুহূর্তে। এছাড়াও দলের বাকি স্প্যানিশ সাপোর্ট স্টাফরাও জানিয়ে দেন যে, যদি মারিও কোচ হিসেবে আসেন তবেই তারা কাজ করবেন নইলে তারাও পদত্যাগ করবেন। তাই আর দেরি না ক্লাবে রিভেরার দ্বিতীয় ইনিংস শুরু করার বিষয়ে বৃহস্পতিবারই সিলমোহর দিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

বুধবারই প্রায় পাকা কথা হয়ে গিয়েছিল রিভেরার কোচ হয়ে আসার বিষয়ে। এদিন তা দলের তরফে আনুস্ঠানিকভাবে জানানো হয়। টিম ম্যানেজমেন্ট আরও জানায় যে, মারিও দ্রুত ভিসা পেয়ে গেলেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment