এইবারের আইএসএল মরসুম একেবারেই ভালো যায়নি এসসি ইস্টবেঙ্গলের জন্য। একের পর এক হার নিয়ে নাজেহাল হয়েছে লাল-হলুদ শিবির। তবে এবার আইএসএল দলগুলি আগামী মরসুমের কথা মাথায় রেখে পছন্দ মতো খেলোয়াড় টার্গেট করছেন। রিক্রুটারদের সাথে কথাবার্তাও শুরু হয়েছে।
অনিরুদ্ধ থাপা এবং অনিকেত যাদবকে নিতে আগ্রহী এসসি ইস্টবেঙ্গল। তবে চেন্নাইন এফসির সাথে ২০২৩ সাল অবধি চুক্তি রয়েছে অনিরুদ্ধ থাপার। এই মুহুর্তে ১.৭ কোটি টাকা ট্রান্সফার ফি রয়েছে থাপার। লাল-হলুদ শিবির তা দিতেও তৈরি।
দলে স্ট্রাইকার হিসেবে অনিকেত যাদবকে টার্গেট করেছে এসসি ইস্টবেঙ্গল। মে মাসে জামসেদপুর এফসির সঙ্গে অনিকেতের চুক্তি শেষ হলেই ফ্রি এজেন্ট হিসেবেই পেয়ে যাবে দল।





