করোনায় মৃত্যু স্প্যানিশ ফুটবল কোচের

ইতিমধ্যেই করোনা তার করাল থাবা বসিয়েছে অনেক ক্ষেত্রেই। শেয়ারবাজার থেকে দেশের আইপিএল সর্বত্রই করোনার ছায়া। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ২১ বছরের স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার৷ তবে তিনি লিউকোমিয়ায়ও ভুগছিলেন বলে জানা গিয়েছে ক্লাবের তরফে৷ ফ্রান্সিসকো গার্সিয়া ছিলেন স্পেনের ক্লাব অ্যাটলেটিকো পোর্তাডা আল্টার যুব দলের কোচ৷

অ্যাটলেটিকো পোর্তাডার পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়৷ এবং এই মৃত্যু যে করোনার জন্যই, তাও জানিয়েছে ক্লাবটি। সোশাল মিডিয়ায় গার্সিয়ার পরিবারের জন্য গভীর সমবেদনাও জানানো হয়েছে ক্লাবের তরফে৷

উল্লেখ্য গত তিন মরশুম ধরে অ্যাটলেটিকোর যুব দলের দায়িত্ব সামলেছেন গার্সিয়া৷ তার মৃত্যুতে স্বভাবতই শোকের আবহ তৈরী হয়েছে ক্লাবে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণের নিরিখে দেশ হিসেবে দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে গেছে স্পেন৷

স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনায় আক্রান্ত হওয়ার পরে গার্সিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন জানা যায় লিউকোমিয়ায় ভুগছেন তিনি৷ একদিকে লিউকোমিয়া অন্যদিকে করোনা, এই দুইয়ে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন এই তরুণ কোচ৷ এখনও পর্যন্ত ২৯৭ জন প্রাণ হারিয়েছেন স্পেনে। গার্সিয়াকে নিয়ে মালাগা প্রদেশে প্রাণ হারালেন ৫ জন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর