গতকাল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ছিল বড়ই সুখের দিন। এফএসডিএল-এর চেয়ারপার্সন নীতা আম্বানি ঘোষণা করেন ইস্টবেঙ্গলের আইএসএল খেলার। আর এ নিয়ে খুশির হাওয়া লাল-হলুদ শিবিরে। যদিও সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং বলেন, “ডার্বির একটা আলাদা মজা রয়েছে। আমার ধারণা ইস্টবেঙ্গল ভালো ফল করবে, এই ডার্বির সঙ্গে যে প্যাশন জড়িয়ে রয়েছে সেটা বাকি সব কিছুর থেকেই আলাদা। দুই দলের উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় রয়েছি।”
যদিও ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বিশেষ আর্জি রেখেছেন বাইচুং। তিনি বলেছেন, “সমর্থকদের আশা ছিল ক্লাব আইএসএলে খেলবে তা পূরণ হয়েছে। কিন্তু দলগঠনের চ্যালেঞ্জ এখনও বাকি, তাই প্রথম মরসুম দেখে দলকে বিচার না করাই ভালো।”





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!