শুভাশিসকে না পেয়ে নয়া চারজন গোলকিপারকে টার্গেট করল ইস্টবেঙ্গল

টানা সাত ম্যাচে হারের পর রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে জয় পেয়ে কিছুটা স্বস্তিতে এসসি ইস্টবেঙ্গল শিবির। কিন্তু এই স্বস্তির মাঝেও চিন্তা বাড়ল। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় দলকে সাজিয়ে গুছিয়ে নিতে চাইছেন কোচ রবি ফাউলার। ফলে ভারতীয় গোলকিপার হিসেবে নর্থইস্ট ইউনাইটেডের বাঙালি গোলকিপার শুভাশিস রায় চৌধুরীকে টার্গেট করেছিল লাল-হলুদ শিবির। তবে খারাপ খবর হল, ইস্টবেঙ্গল পাচ্ছে না শুভাশিসকে।

১.১০ কোটি টাকা ট্রান্সফার ফি হলেও ৩৪ বছরের এই গোলকিপারকে ৭০ লক্ষ টাকা দিয়ে ছেড়ে দিত নর্থইস্ট। কিন্তু ইস্টবেঙ্গল দলের ইনভেস্টর চাইছে না শুভাশিসকে দিতে। সেই হিসেবেই পিছিয়ে আসল ইস্টবেঙ্গল। বাধ্য হয়েই হাল ছাড়তে হল ইস্টবেঙ্গল। তবে শুভাশিসকে না পেয়ে এবার আরও চার জন গোলকিপারকে টার্গেট করল ইস্টবেঙ্গল।

তারা হলেন হায়দ্রাবাদ এফসির সুব্রত পাল, মুম্বই সিটি এফসির পবন কুমার, মুম্বই সিটি এফসির বিক্রম লাখবীর সিং এবং এফসি গোয়ার নবীন কুমার। এই চারজনের মধ্যে সুব্রত পালকে নিতে বেশি উদ্যোগী ইস্টবেঙ্গল। টার্গেটে ছিল আনোয়ার আলিও। দলের ডিফেন্স শক্ত করতে মাঠে নেমে পড়েছে এসসি ইস্টবেঙ্গল।

RELATED Articles