লজ্জাজনক! পাকিস্তানের জয়ে উল্লাস কিছু ভারতীয়দের, দেশ বিরোধীদের কড়া ভাষায় কটাক্ষ করলেন গৌতম গম্ভীর

গত রবিবার দুবাই স্টেডিয়ামে মুখোমুখি হ্যব দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের এই ম্যাচের আকস্মিকভাবে হার হয় বিরাট বাহিনীর। এম এস ধোনি মেন্টর হওয়ার পর সকলেরই আশা ছিল হয়ত এবার কাপ আসবে দেশেই। পরপর দুই প্রস্তুতি ম্যাচে জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে।

কিন্তু রবিবার যেন কাপ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল পাকিস্তান। ১০ উইকেটে ভারতকে হারিয়ে ভারতীয় দলের আত্মবিশ্বাসে কিছুটা হলেও ছেদ ফেলে দিল বাবর আজমের দল।

পাকিস্তানের এই জয়ের ফলে স্বভাবতই খুশির হাওয়া সে দেশে। এদিন ব্যাটিং থেকে বোলিং, সবেতেই বিরাট বাহিনীকে মাত দিয়েছে বাবরের দল। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের অপরাজেয় রেকর্ড ভেঙেছে। এই জয়ে পাকিস্তানে তো খুশি উদযাপন করা হচ্ছেই, কিন্তু ভারতেও কিছু কিছু জায়গায় পাকিস্তান দলের এই জয়ের জন্য আতশবাজি পোড়ানো হচ্ছে, চলছে উল্লাস।

এই ঘটনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সিং সেহওয়াগ। নিজের টুইটার হ্যান্ডেল থেকে বীরেন্দ্র সেহওয়াগ লেখেন, “দীপাবলিতে বাজি পোড়ানো ব্যান করা হয়েছে, কিন্তু গতকাল ভারতের বেশ কিছু জায়গায় পাকিস্তানের জয় উদযাপন করতে গিয়ে বাজি পোড়ানো হলো। আচ্ছা ধরে নিলাম, তারা নিশ্চিত ভাবেই ক্রিকেটের জয় উদযাপন করছিলেন। তাহলে দীপাবলিতে বাজি পোড়ানোর ক্ষেত্রে বাধা কোথায়। এত হিপোক্রেসি কেন, সমস্ত জ্ঞান কী তখনই মনে পড়ে”।

https://twitter.com/virendersehwag/status/1452520206194987008?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1452520206194987008%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fgautam-gambhir-says-who-celebrated-pakistan-win-with-firecrackers-they-are-not-indians%2F

https://twitter.com/GautamGambhir/status/1452532383236886532?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1452532383236886532%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fgautam-gambhir-says-who-celebrated-pakistan-win-with-firecrackers-they-are-not-indians%2F

এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সেহওয়াগের এক সতীর্থ ওপেনার গৌতম গম্ভীরও। পাকিস্তানের জয়ে ভারতীয়দের এই বাজি পোড়ানোকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন তিনি। টুইটারে গম্ভীর লেখেন, “যারা পাকিস্তানের বিজয়ে আতশবাজি পোড়াচ্ছে তারা ভারতীয় হতে পারে না। আমরা আমাদের খেলোয়াড়দের পাশে আছি। লজ্জাজনক”।  এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে।

RELATED Articles