প্রশংসনীয়! জার্মানিকে হারানোর উল্লাসের মাঝেই স্টেডিয়ামে সাফাই অভিযানে জাপানি সমর্থকরা, আপ্লুত নেটিজেনদের

এখন বিশ্বজুড়ে সকলের মধ্যে একটাই উত্তেজনা, বিশ্বকাপ ফুটবল। নিজের প্রিয় দলের জন্য গলা ফাটাচ্ছেন সকলে। এরই মধ্যে কিছু ফুটবলপ্রেমী আবার নিজেদের ছাপ ছেড়ে যান স্টেডিয়ামের মধ্যেই। ফুটবলকে ভালোবাসার পাশাপাশি সেই পরিবেশটাকে সুন্দর করে তুলতে প্রাণপণ চেষ্টা করেন তারা। সেই তাগিদই দেখা গেল জাপানি সমর্থকদের মধ্যে। জার্মানিকে হারানোর উল্লাসের পর স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গেল তাদের।

গতকাল, বুধবারের হাড্ডাহাড্ডি ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন জার্মানদের হারিয়ে দিয়েছে জাপান। যা অনেকের মতেই অঘটন। তবে গতিশীল ফুটবল, আর হার না মানা মানসিকতা মন জিতেছে গোটা বিশ্বের।

শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরে মন জিতেছে জাপানিদের স্পোর্টসম্যান স্পিরিট, পরিচ্ছন্নতা ও সমাজ সচেতনতা বোধ। জার্মানি ম্যাচ শেষে গ্যালারিতে নিজেদের সভ্যতার ছাপ ছেড়ে গেলেন তাঁরা। ফুটবলাররা মাঠ ছাড়লেন মন ভরিয়ে। আর সমর্থকরা স্টেডিয়াম ছাড়লেন ঝাঁ চকচকে অবস্থায়।

https://twitter.com/JacobsBen/status/1595442214993334272?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1595442214993334272%7Ctwgr%5E48bcc6a82761c150184a53295129a807d1f50677%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Ffootball%2Ffifa-world-cup-2022-japan-fans-win-hearts-for-cleaning-up-stadium-trash%2F

ম্যাচ দেখতে দেখতে গ্যালারিতে বসে খাওয়াদাওয়া করেন সমর্থকরা। আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে প্যাকেট। খেলার উত্তেজনায় গ্যালারি নোংরা করার বিষয়টা মাথায় থাকে না অনেকেরই। তবে গতকাল খালিফা ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে খেলার শেষে দেখে বোঝার উপায় নেই যে এই গ্যালারিতে কিছু সময় আগে উল্লাসে মেতেছিলেন জাপানি সমর্থকরা।

মাঠের বাইরেও সকলের মন জিতে নিলেন জাপানি সমর্থকরা। ম্যাচ শেষ হতেই  এদিন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ছড়িয়ে পড়ে, নানান ভিডিওতে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে যা সকলের মন ছুঁয়ে যায়। ভিডিওতে দেখা যায় জাপানি সমর্থকরা ম্যাচের শেষে গ্যালারিতে পড়ে থাকা প্লাস্টিক, আবর্জনা নিজেদের হাতেই পরিষ্কার করছেন।

তবে জাপানিদের ক্ষেত্রে এই ঘটনা নতুন নয়। গ্যালারি পরিষ্কার করা তাদের পুরনো অভ্যাস। এর আগে রাশিয়া বিশ্বকাপের সময়ও এমনটা করতে দেখা গিয়েছিল তাদের। এমন ছবি সত্যিই সকলকে অনেক শিক্ষা দিয়ে গেল।

RELATED Articles