এশিয়ার সেরা মহিলা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন মেরি কম৷

ক্রিকেট, ফুটবল বাদ দিয়েও একের পর এক অন্যান্য খেলাতেও খেতাব জিতে দেশকে গর্বিত করছেন দেশের ক্রীড়াবিদেরা। এবারে এশিয়ার সেরা মহিলা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন ছয় বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন ভারতের মেরি কম। এরফলে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটে উঠলো আরও এক খেতাবের পালক।

 

গতকাল মালয়েশিয়ার সেলেনগোরে অনুষ্ঠিত হয়েগেলো এশীয় ক্রীড়া সাংবাদিক সম্মেলন। আর সেই সম্মেলনেই এশীয়ার সেরা মহিলা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন ভারতের মণিপুরের মেরি কম৷ এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ৩০ টি দেশের প্রতিনিধিরা। এশিয়ার সেরা মহিলা এবং পুরুষ ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছে এই সম্মেলনে।

খেতাব পেলেও সেই সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি মেরি কম৷ চলতি বছরে দুটো সোনা জয়ের পর এবারে ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫১ কেজির বিভাগে নির্বাচিত হয়েছেন ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। আপাতত তার অনুশীলনে ব্যস্ত থাকার ফলেই মালয়েশিয়ার এশীয় ক্রীড়া সাংবাদিক সম্মেলনে আর উপস্থিত থাকতে পারেননি তিনি।

RELATED Articles

Leave a Comment